রোডম্যাপ উম্মাহ ওয়েবসাইট এটি শুধুমাত্র একটি তথ্যভাণ্ডার নয়, বরং একটি জাগরণমূলক প্ল্যাটফর্ম, যার মূল মিশন হলো উম্মাহর চেতনার পুনর্জাগরণ, ইসলামের বিশুদ্ধ শিক্ষা প্রচার এবং সত্য ও ন্যায়ের পক্ষে এক চিন্তাশীল কণ্ঠস্বর হয়ে দাঁড়া করানো।
বলতে গেলে,
মুসলিম জাতি আজ বিভ্রান্ত, বিধ্বস্ত ও বিভক্ত। রোডম্যাপ উম্মাহর উদ্দেশ্য-এই ঘুমন্ত উম্মাহকে ইতিহাস, তাওহীদ, দায়িত্ব ও ঐক্যের আলোতে জাগিয়ে তোলা।
মিডিয়া ও অপপ্রচারের যুগে ইসলামের প্রকৃত রূপ হারিয়ে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের লক্ষ্য-তথ্য ও প্রমাণের ভিত্তিতে ইসলামকে পরিচ্ছন্ন, যুক্তিসঙ্গত ও বাস্তবমুখীভাবে তুলে ধরা।
মুসলিমদের গৌরবময় অতীত ও নির্মম বাস্তবতা অনেকেই জানে না। এই ওয়েবসাইটের একটি মূল উদ্দেশ্য ইতিহাসকে জীবন্ত করে তোলা, যেন আমরা আমাদের শেকড় চিনতে পারি।
সমাজে ভ্রান্ত ধারনা, নাস্তিকতা, অশ্লীলতা ও আত্মিক শূন্যতা দিন দিন বাড়ছে। রোডম্যাপ উম্মাহ দাঁড়িয়েছে সত্য, হিকমাহ ও নৈতিকতার ব্যারিকেড হয়ে। তরুণরা যেন শুধু তথ্য নয়, পায় তত্ত্ব, প্রজ্ঞা ও দিকনির্দেশনা।
এই প্ল্যাটফর্ম তাদের জন্য এক আলোকবর্তিকা, যা ঈমানের আলো ও জ্ঞানের আগুন জ্বালাতে চায়। ইসলাম শুধু মুসলিমদের জন্য নয়, বরং সমগ্র মানবতার মুক্তির বার্তা।
রোডম্যাপ উম্মাহ অমুসলিমদেরও আমন্ত্রণ জানায় প্রশ্ন করো, ভাবো, জানো।
এক কথায়: “আমরা কলমকে জাগরণের অস্ত্র হিসেবে ব্যবহার করি-চেতনার রণক্ষেত্রে, উম্মাহর মুক্তির স্বপ্নে।” এটা কেবল একটি ওয়েবসাইট নয়, বরং এটি হল উম্মাহর ভবিষ্যতের রূপরেখা।
