আমাদের সম্পর্কে

রোডম্যাপ উম্মাহ একটি আদর্শভিত্তিক, অলাভজনক প্ল্যাটফর্ম, যেখানে বাংলাভাষী মুসলিমরা কলমকে জাগরণের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন উম্মাহর মুক্তির লক্ষ্যে। আমাদের স্বপ্ন এই প্ল্যাটফর্ম হোক হেদায়েতের প্রদীপ, চেতনার বাতিঘর।

আমরা তুলে ধরছি: ইসলামের ইতিহাস ও উপেক্ষিত অধ্যায়, শহীদদের গাঁথা ও যুদ্ধনীতি, ইসলামী দর্শন, ফিকহ ও ধর্মতত্ত্ব, পশ্চিমা আধুনিকতার মুখোশ উন্মোচন, ইসলামের আলোকে বিজ্ঞানের বিস্ময়, উম্মাহর সংকট ও ইসলামী সমাধানসহ আরো অন্যান্য অধ্যায়।
আমাদের লক্ষ্য- “উম্মাহর মুক্তির সন্ধানে”-চেতনায়, জ্ঞানে, চরিত্রে ও নেতৃত্বে। আমাদের প্রতিটি উদ্যোগ: হোক হেদায়েতের সোপান, হোক মুক্তির চাবিকাঠি, হোক আলোর পথে দৃঢ় সাথী।
আমরা গড়ছি: তরুণদের ইসলামিক নেতৃত্ব ও চিন্তার প্ল্যাটফর্ম, নারীদের জন্য আত্মমর্যাদা ও দীনি জ্ঞানভিত্তিক কর্মশালা, সংশয়বাদী ও অমুসলিমদের জন্য যুক্তিভিত্তিক দাওয়াহ, গবেষকদের জন্য। ইসলাম, ইতিহাস ও সমাজবিষয়ক কেন্দ্র, অনুবাদ ও পাবলিকেশনের মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দেওয়া।
আমাদের স্বপ্ন: একটি উম্মাহ যা অন্ধ অনুকরণ নয়, বরং জ্ঞান, প্রজ্ঞা ও ঈমানের ওপর দাঁড়িয়ে নিজের পরিচয়ে গর্বিত। একটি প্রজন্ম যারা শহীদের উত্তরসূরি, আলিমদের অনুসারী, আর ভবিষ্যতের ইসলামি নেতৃত্বের দাবিদার।

রোডম্যাপ উম্মাহ ওয়েবসাইটের লক্ষ্য ও উদ্দেশ্য কী?

রোডম্যাপ উম্মাহ ওয়েবসাইট এটি শুধুমাত্র একটি তথ্যভাণ্ডার নয়, বরং একটি জাগরণমূলক প্ল্যাটফর্ম, যার মূল মিশন হলো-উম্মাহর চেতনার পুনর্জাগরণ, ইসলামের বিশুদ্ধ শিক্ষা প্রচার এবং সত্য ও ন্যায়ের পক্ষে এক চিন্তাশীল কণ্ঠস্বর হয়ে দাঁড়া করানো।

এই ওয়েবসাইট কারা চালায়? তাদের পরিচয় কী?

রোডম্যাপ উম্মাহ ওয়েবসাইট একটি দলভিত্তিক, আদর্শনিষ্ঠ ও গবেষণাভিত্তিক প্ল্যাটফর্ম, যা কিছু চিন্তাশীল, মেধাবী ও দ্বীনপ্রেমিক মুসলিমদের দ্বারা পরিচালিত হয়। এটি কোনো রাজনৈতিক দল, সরকারি সংস্থা বা কর্পোরেট প্রতিষ্ঠানের আওতায় নয়-বরং এটি একদল আল্লাহভীরু চিন্তক, গবেষক ও তরুণ দাঈদের নিরলস পচেষ্টার ফুল।

কীভাবে রোডম্যাপ উম্মাহ অন্যান্য ইসলামিক সাইট থেকে আলাদা?

রোডম্যাপ উম্মাহ নিজেকে শুধুমাত্র একটি ইসলামিক ওয়েবসাইট হিসেবে সীমাবদ্ধ রাখেনি-বরং এটি একটি আন্দোলনমুখী, চিন্তাশীল, গবেষণাভিত্তিক ও যুগোপযোগী দাওয়াহ প্ল্যাটফর্ম, যা তাকে অন্যান্য সাধারণ ইসলামিক ওয়েবসাইট থেকে আলাদা করে তুলেছে।

রোডম্যাপ উম্মাহ কি শুধু বাংলাদেশের জন্য, নাকি আন্তর্জাতিক?

রোডম্যাপ উম্মাহ কোনো একটি ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়-এটি একটি আন্তর্জাতিক উদ্যোগ। বাংলা ভাষায় নির্মিত হলেও, এর দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য বিশ্বজনীন। আর তাই ট্রান্সলেটের ব্যাপারটাও যুক্ত রাখা হয়েছে।

এখানে থাকা তথ্যগুলো কি একাডেমিক গবেষণায় ব্যবহারযোগ্য?

হ্যাঁ, রোডম্যাপ উম্মাহ ওয়েবসাইটে থাকা তথ্যগুলো একাডেমিক গবেষণায় ব্যবহারযোগ্য।
ওয়েবসাইটের প্রবন্ধ, আর্টিকেল ও বইগুলো সত্যনিষ্ঠ গবেষণা, প্রামাণিক সূত্র ও রেফারেন্স ভিত্তিক। কুরআন, সহিহ হাদীস, ইতিহাসগ্রন্থ, ও আধুনিক বিশ্বস্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়।

আমি কি তাদের লেখক/স্বেচ্ছাসেবক হতে পারি?

জি, রোডম্যাপ উম্মাহ ওয়েবসাইটে দান বা সাহায্য করার সুযোগ রয়েছে এবং এটি প্ল্যাটফর্মের উন্নয়ন ও বিভিন্ন ইসলামিক কার্যক্রম চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ওয়েবসাইটে একটি সুরক্ষিত অনলাইন ডোনেশন সেকশন আছে, যেখানে আপনি সহজেই আপনার ইচ্ছামত অর্থ দান করতে পারবেন। বিভিন্ন পেমেন্ট মাধ্যম যেমন বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি সুবিধা দেয়া থাকবে।

 জীবনের প্রতিটি অধ্যায়ে একজন সহযাত্রী

জীবনের প্রতিটি মোড়ে ইসলামের আলো

1

আত্মিক প্রশান্তি

ইসলাম হৃদয়কে পরিশুদ্ধ করে, নফসকে নিয়ন্ত্রণে আনে, আর আল্লাহর স্মরণে অন্তরকে শান্ত করে। দুঃখ, হতাশা আর উদ্বেগে ইসলামি ইবাদত ও তাওয়াক্কুল হয় আত্মার শুশ্রূষা।

2

পারিবারিক জীবন

ইসলাম স্বামী-স্ত্রীর মাঝে ভালোবাসা, সম্মান ও দায়িত্ব ভাগাভাগির শিক্ষা দেয়। সন্তান প্রতিপালন, অভিভাবকত্ব ও পারিবারিক সম্পর্ক গড়ায় ইসলাম পথনির্দেশক।

3

আর্থিক ও সামাজিক জীবন

ইসলাম হালাল-হারামের সীমারেখা দিয়ে অর্থনীতিতে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করে। ব্যবসা, চাকরি, দান ও জাকাত—সবকিছুর মাঝে ভারসাম্য ও মানবিকতা আনে ইসলাম।